কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৩ মে, ২০২৬ এ ০৯:৪৬ AM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০১-০৫-২০২৬ আর্কাইভ তারিখ: ০১-০৫-২০২৭
অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন BIM-এর মাননীয় মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ সলিম উল্লাহ। তাঁর উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন যে, বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ভ্যালু ফর মানি নিশ্চিত করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে DPPM প্রোগ্রামটি বিডার ও Procuring Entity (PE)-এর পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও উল্লেখ করেন যে, আধুনিক ই-জিপি (e-GP) ব্যবস্থা, আইনগত কাঠামো এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে এই ডিপ্লোমা কোর্সটি দেশের পাবলিক প্রকিউরমেন্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BIM-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা। প্রোগ্রামটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ড. ইঞ্জি. মোঃ মামুনুর রশীদ, প্রোগ্রাম ডিরেক্টর, DPPM ও পরিচালক, IQAC, BIM।
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে Batch #1-এর যাত্রা শুরু হলো, যা দেশের সরকারি ক্রয় ব্যবস্থায় দক্ষ, পেশাদার এবং নৈতিক মানবসম্পদ গড়ে তুলতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।