কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪ এ ০৫:২০ PM
কন্টেন্ট: পাতা
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর নীতি নির্ধারণ, কর্ম পরিকল্পনা অনুমোদন ও নিয়ন্ত্রণের জন্য নিম্নলিখিত ১৫ সদস্যের উচ্চ পর্যায়ের একটি পরিচালনা পর্ষদ রয়েছেঃ
| (ক) | সচিব, শিল্প মন্ত্রণালয়; | চেয়ারম্যান |
| (খ) | নির্বাহী চেয়ারম্যান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ; | সদস্য |
| (গ) | শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মচারী; | সদস্য |
| (ঘ) | মহাপরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস); | সদস্য |
| (ঙ) | চেয়ারম্যান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন; | সদস্য |
| (চ) | চেয়ারম্যান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন; | সদস্য |
| (ছ) | চেয়ারম্যান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন; | সদস্য |
| (জ) | মহাপরিচালক, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র; | সদস্য |
| (ঝ) | শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মচারী; | সদস্য |
| (ঞ) | অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মচারী; | সদস্য |
| (ট) | বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মচারী; | সদস্য |
| (ঠ) | সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ; | সদস্য |
| (ড) | পরিচালক, ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়; | সদস্য |
| (ঢ) | ডীন, যন্ত্রকৌশল অনুষদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট); | সদস্য |
| (ণ) | মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট | সদস্য-সচিব |